1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

কমলনগরে পাতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা

মোহাম্মদ ফয়সাল
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
২রা মার্চ গৌরবোজ্জ্বল ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে কমলনগর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে হাজিরহাটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেএসডির উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেএসডির সহ-সভাপতি মো: খোরশেদ আলম মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার,চর ফলকন ইউনিয়নের সাবেক যুগ্ম-আহবায়ক মো: কবির হোসেন ও উপজেলা জাতীয় যুব পরিষদের যুগ্ম-আহবায়ক মো: রিয়াজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব।স্বাধীনতার রুপকার দাদা সিরাজুল আলম খানের পরিকল্পনা ও নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই পতাকা উত্তোলন করা হয়।এর মাধ্যমে সারা বাংলার আপামর জন-সাধারণ স্বাধীন ভুখন্ডের প্রয়োজনীয়তা অনুভব করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে।
এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য তুলে ধরে আ.স.ম আব্দুর রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ জাতীয়ভাবে দিবসটি উদযাপনের দাবি জানান।
এ সময় কালকিনি ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, মো: আইয়ুব, ফলকন ইউনিয়নের সভাপতি দুলাল সর্দার, সম্পাদক শামসুদ্দিন হাওলাদার, সাহেবের হাট ইউনিয়ন সম্পাদক আবুল খায়ের, হাজির হাট ইউনিয়ন জেএসডির সম্পাদক মোক্তার হোসেন, কাদিরা ইউনিয়ন জেএসডি’র সম্পাদক বদিউল আলমসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।উল্লেখ্য ১৯৭১ সালে ২ রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com