1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় কৃষক এসকেন সরদার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

রোববার (০৩ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। সকলেরই বাড়ী জেলার সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।

উল্লেখ্য, ২০২৬ সালের ২১ ডিসেম্বর জেলার সালথা উপজেলার দক্ষিন আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদার এর রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলী ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষী ও শুনানী শেষে হত্যাকান্ডে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com