1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

দাকোপ খুলনা শিক্ষা পরিবারের (ডিকেএসপি) সভা অনুষ্ঠিত

পরিমল মৃধা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

২৪ ফ্রেবুয়ারি, ২০২৪ রোজ শনিবার দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি)বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ মিলনায়তনে সম্মানিত সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে ২০২৪-২০২৬ এই তিন বছরের জন্য ডিকেএসপির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হেমন্ত কুমার বৈদ্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামল রায়, অধ্যক্ষ, বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসীম কুমার থানদার, অধ্যক্ষ চালনা মোমারক মেমোরিয়াল কলেজ। পবিত্র গীতা পাঠ ও কোরআন তেলাওয়াত এর মাধ্যমে বেলা ৩.৩০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় গীতা পাঠ করেন সমরেন্দ্রনাথ সরকার সহকারী অধ্যাপক, বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ এবং কোরআন তেলাওয়াত করেন হাসান মোঃ আশিকুল ইসলাম।শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হেমন্ত কুমার বৈদ্য, সহকারী অধ্যাপক বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ।এরপর সংগঠনের পটভূমি ও ডিকেএসপি কি করতে চায় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডিকেএসপির সমন্বয়কারী অসীম ঘরামী কম্পিউটার প্রকৌশলী। প্রধান অতিথি শ্যামল রায় তার বক্তব্যে বলেন, ডিকেএসপি বাতিঘরের মত কাজ করছে। তিনি তার বক্তব্যে বিভিন্ন পরামর্শ ও ছাত্রজীবনের স্মৃতিচারণ করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। ডিকেএসপি ও শিক্ষার্থীদের মান উন্নয়নে তার প্রচেষ্টা অব্যহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন এবং ডিকেএসপির সার্বিক উদ্দ্যোগকে তিনি সাধুবাদ জানান। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অসীম কুমার থানদার ও আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখ যুবরাজ চেয়ারম্যান লাউডোব ইউনিয়ন পরিষদ, মানস মুকুল রায়, চেয়ারম্যান বাজুয়া ইউনিয়ন পরিষদ ও সদস্য,গভর্নিং বডি, বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ, মানিক চন্দ্র গাইন প্রাক্তন প্রধান শিক্ষক কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ডাঃ গৌতম রায় বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিচালক খুলনা আইডিয়াল নার্সিং হোম,নারায়ন চন্দ্র রায় সহকারী অধ্যাপক, নীলকমল সানা, প্রভাষক বড়ইয়া ডিগ্রি কলেজ, রাধাকান্ত মন্ডল প্রভাষক, সরকারি এলবিকে ডিগ্রি কলেজ।

মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রাণকৃষ্ণ মন্ডল, প্রাত্তন চীপ ইন্সট্রাকটর খুলনা পলিটেকনিক, সনত কুমার সরকার, প্রভাষক,চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা, নিতাই মন্ডল সহকারী শিক্ষক বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ প্রমুখ।অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করা হয়।এরপর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র রায়, মানিক চন্দ্র গাইন, রাধাকান্ত মন্ডল, নীলকমল সানা, তাপস প্রামান্য,
বিশ্বজিত থানদার, নিত্যানন্দ সরদার, , মনোজিত দেব, , অচ্যুৎ প্রসাদ মিস্ত্রী, রাজেস মন্ডল, নিতাই রায়, বিপাশা রায়,মো:মহিদুল ইসলাম, মো: হাফিজুল ইসলাম, পাপ্পু সাহা, অলোকেশ রায়, সৌমেন মন্ডল,রাজীব রায়,পূজা গাইন, প্রবীর মন্ডল, নিবেদন রায়, রাহুল মন্ডল, জয়ীতা সরকার, আনিছুর গাজী, নবনীতা শীলসহ শতাধিক সুধীজন ও শিক্ষার্থী।প্রোগ্রামটি সফলভাবে পরিচালনা করেন অনিমেষ মন্ডল সহকারী অধ্যাপক বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ এবং উত্তম বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ডিকেএসপি।সভাপতি তার সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডিকেএসপির অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভা শেষ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com