দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো,এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা উপজেলা চিলা ইউনিয়নে সিপিপি সেচ্ছাসেবকদের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস উপলক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টার দিকে চিলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় সমবেত হয়।
অনুৃষ্ঠানে মোংলা উপজেলা সিপিপি টিম লিডার আনোয়ারুল ইসলাম রিপন এর সভাপতিত্বে এবং চিলা ইউনিয়নের ডিপুটি টিম লিডার অঞ্জন বিশ্বাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,চিলা ইউনিয়নের সম্মানিত সচিব বাবু শিব পদ পার,চিলা ইউনিয়নের নারী ডিপুটি টিম লিডার চায়না মিস্ত্রি,৫ নং ইউনিটের ইউনিট টিম লিডার সেবাস্তিন বাছার,সুন্দরবন ইউনিয়নের টিম লিডার মোঃ আল-আমীন মোছাল্লী,সুন্দরবন ইউনিয়নের ডিপুটি টিম লিডার মোঃ মারুফ বাবু, প্রমুখ।এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,চিলা ইউনিয়নের সকল ইউনিট টিম লিডার ও ডিপুটি টিম লিডার বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে দুর্যোগ প্রতিরোধে করণীয়গুলো জনগণকে সচেতন করতে,প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরতে হবে।
আলোচনা সভা শেষে অতিথি সুধীজনদের সকলের উপস্থিতিতে দূর্যোগ প্রতিরোধী জনসচেতনতা মুলক আলোচনা করা হয়।এসময় চিলা ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,সুধীজন, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।