1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

মুন্সীগঞ্জ সিরাজদিখানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে সিরাজদিখানে মিথাইল এ্যামফেটামিন যুক্ত ১১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালখানগর ইউনিয়নের রাসেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় একজনের কাছ থেকে ১ শত পিছ ও অপর জনের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে সিরাজদিখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ জাহিদ হাসান(২৮)একই গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ রিফাত হোসেন (২২)।স্থানীয়রা জানায়,চালতিপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ জাহিদ হাসান ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ রিফাত হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক তথা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের সময় দুই জনকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com