1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা

জয়পুরহাট–১ আসনের সংসদ সদস্যের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুম রেজা
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
জয়পুরহাট–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় পাঁচবিবি উপজেলা হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট–১ আসনের সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়নে সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সকল দপ্তরকে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংসদ সদস্য সংশ্লিষ্ট সকলকে জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com