1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

কমলনগরে মেঘনায় অবৈধ জালের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নৌকা ডুবির ঘটনায় জেলেপাড়ায় আতঙ্ক

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা-র মেঘনা নদী-তে অবৈধ জালের দখল ও মাছ ধরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে একটি মাছ ধরার নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বুধবার দুপুরে উপজেলার পাটোয়ারীহাট চর ফলকন ও সাহেবেরহাট সংলগ্ন নাসিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মেঘনায় নিষিদ্ধ ‘ব্যাট জাল’সহ বিভিন্ন অবৈধ জালের অবস্থান ও নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় হেলাল মেম্বার গ্রুপ এবং কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে নাসিরগঞ্জ এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে কবির গ্রুপের লোকজন হেলাল মেম্বার গ্রুপের একটি মাছ ধরার নৌকা ডুবিয়ে দেয়।
নদীতীরের বাসিন্দারা বলেন, মেঘনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার এবং নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখাই এ সংঘাতের মূল কারণ। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অপকর্ম চলায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে সাহেবেরহাট ও পাটোয়ারীহাট সীমানায় ‘খেয়া’ ও জালের দখল নিয়ে প্রায়ই উত্তেজনা সৃষ্টি হয়, যার ভুক্তভোগী হন সাধারণ জেলেরা।
সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও বিষয়টি এখনও আইনি প্রক্রিয়ায় গড়ায়নি। জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা শালিসের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে হেলাল মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি এড়িয়ে গিয়ে বলেন, “জেলে-জেলে ঝগড়া হয়েছে, এটি নিয়ে নিউজের প্রয়োজন নেই।” অন্যদিকে কবির নদীতে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “নদীর এই ঘটনা নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও দেখেছি। দুই পক্ষকেই ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী ও সাধারণ জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রুপভিত্তিক প্রভাব ও আধিপত্যের কারণে তারা সবসময় আতঙ্কে থাকেন। তারা মেঘনা নদীকে দখলমুক্ত করা এবং সব ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের স্থায়ী ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com