চৌগাছায় ইটভাটার বেপরোয়া ট্রাকের ধাক্কায় ছয় গার্মেন্টসকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে জুলেখা খাতুন (৩৫) নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় চৌগাছা-যশোর সড়কে তালজিলা ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতই মঙ্গলবার
সাকলে গামেন্টর্স কর্মীরা কাজে যোগ দেয়ার জন্য কর্মস্থলে যাচ্ছিলেন।
একটি ব্যাটারী চালিত ইজিবাইকে করে ৬ জন কর্মী গর্মেন্টেসে যাওয়ার সময় মেইন সড়কের পাশে অবস্থিত তানজিলা ব্রিকসের একটি মাটি বহনকারী ট্রাক ভাটা হতে হঠাৎ সড়কে এসে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সকল আরোহী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে উপজেলার জগদীশপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে জুলেখা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করেন।
আহত অন্যরা হলেন, উপজেলার দিঘড়ী গ্রামের আব্দুর রহমান ঢালীর মেয়ে নাজমা খাতুন (৩০), পৌর এলাকার কুঠিপাড়া মহল্লার মনিরুল ইসলামের মেয়ে সালমা খাতুন (৩৫), উপজেলার শাহাজাদপুর গ্রামের নিপা খাতুন (৩০)।আহতদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন এবং নাজমা, সালমা ও নিপা খাতুন চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা পৌর এলাকার মাঠপাড়া মহল্লার সাইফুল ইসলামের স্ত্রী রিম্পা খাতুন দুর্ঘটনা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকেও ভর্তি করা হয় হাসপাতালে। পরবর্তীতে তিনি স্বাভাবিক হলে স্বজনদের মাধ্যমে ফেরেন বাড়িতে।হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জুলকার হোসেন বলেন,দুর্ঘটনায় প্রত্যেকেই আঘাত পেয়েছেন, তবে জুলেখা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়েছে, বাকি তিনজন চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।চৌগাছা থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।