1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব!

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ২২ অভিবাসীর মৃত্যু, নিহতদের মধ্যে অধিকাংশ বাংলাদেশি

হুসাইন আহমেদ রাকিব   
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যু যেন থামছেই না। সর্বশেষ এক মর্মান্তিক ঘটনায় লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে একটি অভিবাসীবাহী রাবার বোট গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু মাঝপথে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং টানা ৬ দিন খাদ্য ও পানি ছাড়া সমুদ্রে ভাসতে থাকে।

পরে গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে ইউরোপীয় সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি টহল জাহাজ অভিযান চালিয়ে নৌকাটি থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি এবং বাকিরা দক্ষিণ সুদান ও চাদের নাগরিক। অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেঁচে ফেরা যাত্রীরা জানান, যাত্রাপথেই অসুস্থ হয়ে পড়া ২২ জনের মৃত্যু হয় এবং পরে পাচারকারীদের নির্দেশে তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ১০ পরিচয় শনাক্ত করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে ১৯ ও ২২ বছর বয়সী দুইজন দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তথ্যমতে, চলতি বছরের প্রথম দুই মাসেই ভূমধ্যসাগরে ৫৫৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। বিশেষ করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কবির নগর গ্রামের প্রবাসগামী ফাহিম আহমেদ মুন্নার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সন্তান ফাহিমের এমন অকাল মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন।

হঠাৎ এমন নির্মম বিদায়ে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম। কেউই মেনে নিতে পারছে না এই হৃদয়বিদারক বাস্তবতা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তায়ালা সকল নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আমিন। 🤲

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com