1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

সাংবাদিককে পিটিয়ে থানায় নিয়ে গেলেন বহিষ্কৃত বিএনপির নেতা

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা ও তাকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা শাহিন শিকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগী সাংবাদিক মাইদুল ইসলামকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী মাইদুল ইসলাম জানান, তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘তালাস বিডি’ হামার কুড়িগ্রাম  ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভূরুঙ্গামারী প্রতিনিধি হিসেবে কাজ করেন। কয়েকদিন আগে মাদকসহ আটক একটি মোটরসাইকেল ছেড়ে দেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন শিকদার ও তার লোকজন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মারধর করে দোকান থেকে তুলে থানায় নিয়ে যায় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ মামলা নেয়নি। প্রায় আড়াই ঘণ্টা পর স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় তিনি মুক্তি পান।
মাইদুল বলেন, “আমি শুধু সত্য সংবাদ প্রকাশ করেছি। কিন্তু এর জন্য আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে শাহিন শিকদারের বাড়ির সামনে এক ব্যক্তিকে মাদকসহ আটক করা হলেও পরে তার হস্তক্ষেপে তা ছেড়ে দেওয়া হয়—এমন অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহিন শিকদার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি কাউকে মারধর করিনি, শুধু থানায় নেওয়া হয়েছিল।”
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান বলেন, “সংবাদ নিয়ে আপত্তি থাকলে আইনগত পথে সমাধান করা যেতো। কিন্তু একজন সাংবাদিককে পিটিয়ে থানায় নেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।”
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের বহিষ্কৃত নেতা এবং তার দায় দল নেবে না।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, “ভুল বোঝাবুঝি থেকে ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। কেউ মামলা করেনি।”
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com