1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির

মামলায় স্বাক্ষীর তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ আব্দুল কুদ্দুসঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মাদপুর এলাকায় দায়ের হওয়া একটি ভাংচুর মামলায় মতামত ছাড়াই স্বাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে তিন ব্যক্তি তাদের নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (২৯ মার্চ) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সোহেল। এসময় উপস্থিত ছিলেন একই এলাকার মৃত হাদীসের ছেলে মো. কুদ্দুস ওরফে পাখি কুদ্দুস এবং আসলাম খানের ছেলে মো. আরমান।
লিখিত বক্তব্যে তারা দাবি করেন, ঘটনার সময় তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং পুরো ঘটনা সম্পর্কে অবগতও নন। অথচ কোনো প্রকার আলোচনা বা সম্মতি ছাড়াই তাদের নাম মামলার স্বাক্ষীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তারা সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছেন এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, “আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে আমাদের নাম স্বাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমাদের সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।” এ পরিস্থিতিতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তাদের নাম স্বাক্ষীর তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ঈশ্বরদী থানায় দায়ের করা একটি মামলায় ফতেমোহাম্মাদপুর নিউ কলোনির বাসিন্দা মোছা. রাবেয়া খাতুন বাদী হয়ে পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করেন। মামলায় গত ২১ মার্চ রাত আনুমানিক সোয়া তিনটার দিকে তার বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ আনা হয়।
এ বিষয়ে মামলার বাদী রাবেয়া খাতুনের বক্তব্য জানতে তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। এছাড়া মামলায় দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com