1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

বাগেরহাটে যৌথ অভিযানে মজুদ ১২ হাজার লিটারের বেশী জ্বালানী তেল উদ্ধার

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় প্রায় ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।
রবিবার (২৯ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাট জেলা প্রশাসনের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানির পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এতে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। উদ্ধারকৃত অবৈধ জ্বালানির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com