1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

চাঁদপুরে ভাইয়ের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী বোনের মানববন্ধন

মো আতিক হাসান 
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
বুদ্ধিপ্রতিবন্ধী নারী মোসাম্মৎ খাদিজা বেগমের সম্পত্তি জবর দখল ও ৬তলা ভবন আত্মসাতের অভিযোগে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার বাসিন্দা বুদ্ধিপ্রতিবন্ধী খাদিজা বেগমের পিতা-মাতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে তারই আপন ভাইসহ একটি চক্র।
তারা তাকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে আসছে এবং সুযোগ পেলেই তার সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছে।
এমন অভিযোগ এনে মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন, জয়নাল আবেদীন খোকন, স্বপ্ন বেগম এবং মনি বেগম। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এই দখলচেষ্টা চালানোর অভিযোগ ওঠে।
মানববন্ধনে উপস্থিত থেকে ভুক্তভোগীর স্বজনরা জানান, খাদিজা বেগম শারীরিক ও মানসিকভাবে দুর্বল হওয়ায় তাকে টার্গেট করে এই চক্রটি তার সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। এ ঘটনায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাদিজা বেগম এবং তার স্বামী আব্দুল আজিজসহ স্থানীয় বাসিন্দা হাসিম চকিদার, দুলাল চকিদার, মাসুদ চকিদার, শাহিনা বেগম, রানু বেগম, হোসনেয়ারা, মাকসুদা বেগম, হালেমা বেগম, মুন্নি বেগম, আছমা বেগম, শিল্পী, লায়লা বেগম, কল্পনা বেগমসহ আরও অনেকে।
মানববন্ধন থেকে অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বুদ্ধিপ্রতিবন্ধী খাদিজা বেগমের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com