1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

রাজারহাটে ৪জুয়ারিসহ ৫আসামী গ্রেফতার

মোস্তফা কামাল 
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ৪জুয়ারিসহ একওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের আদর্শ বাজার এলাকায় রোববার (২৯মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জসিম(৪০), ফেরদৌস(৪০), ইউনুস(৪৫) ও দিলীপ( ৪০) নামের চার(৪)জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  জুয়ারিদের বাড়ি আদর্শ বাজার কানুরাম এলাকায়।  এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। অপরদিকে ওই দিন রাতে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের মহির উদ্দিনের ছেলে আফতার আলী(৫০)কে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।   সোমবার(৩০মার্চ) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদর্শ বাজারের ফুলমিয়ার পানের দোকানে জুয়া খেলা চলে আসছে। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়ায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com