1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

ভালুকায় বন কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: মেহেরাবাড়িতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আল আমীন খান
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেহেরাবাড়ি এলাকায় বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ’ গ্রামবাসী অংশ নেন। বিক্ষুব্ধ জনতা বন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান মানিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ এনে দ্রুত তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, মেহেরাবাড়ি এলাকায় নিজেদের বৈধ জমিতে টয়লেট নির্মাণ, নলকূপ স্থাপন, রান্নাঘর তৈরি কিংবা বসতবাড়ির সামান্য সংস্কার কাজ করতে গেলেও বন কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক বাধার সৃষ্টি করেন।
অভিযোগ রয়েছে, যেকোনো ধরণের নির্মাণ কাজের খবর পেলেই তিনি সেখানে হাজির হন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন।তাছাড়া
মিথ্যা মামলার ভয়ভীতি দেখান।
মানব্বন্ধনে ভুক্তভোগীরা  ক্ষোভ প্রকাশ করে বলেন, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তা নিরীহ গ্রামবাসীদের বনের জমি দখলের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন। অনেক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই বন আইনে মামলা দিয়ে সাধারণ মানুষকে জেল-হাজতে পাঠানোর ভয় ভীতি দেখানো হয়। বন কর্মকর্তা মানিকের এমন অনৈতিক কর্মকাণ্ডে মেহেরাবাড়ি এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনায়, মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা আমাদের নিজস্ব জমিতে শান্তিতে বসবাস করতে পারছি না। সামান্য একটা টিউবওয়েল বসাতে গেলেও মানিক সাহেবকে টাকা দিতে হয়। টাকা না দিলেই শুরু হয় মামলার হয়রানি। আমরা এই জুলুম থেকে মুক্তি চাই।
এলাকাবাসী অবিলম্বে এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে এবং স্থানীয়দের হয়রানি বন্ধে উর্ধ্বতন বন রক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com