1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

জামালপুরে যৌতুকের দাবীতে মারধর করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল  ইসলামকে (৩১) মৃত্যুদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল মিয়ার ছেলে।
বাদী পক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে সুজানাকে নির্যাতন ও মারধর করত তার স্বামী। ২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে ব্যাপক মারধর ও পেটে লাথি দিয়ে গুরুতর আহত করে তার স্বামী। আহত অবস্থায় সুজানাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পার্শবর্তী শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সুজানা আক্তারের। এ ঘটনায় ২০২২ সালের ২৬ এপ্রিল নিহত সুজনা আক্তারের বাবা সুরুজ মিয়া (৫৫) বাদী হয়ে সুজানার স্বামী আমিনুল ইসলাম, শ্বশুর আমজল (৬০) ও শ্বাশুড়ি খইফুল বেগম (৫৫) কে আসামী করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে শুধু নিহতের স্বামী আমিনুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্যশীট দাখিল করা হয়। ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী আমিনুল ইসলামের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে তাকে মৃত্যুদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করে আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে প্রদানের আদেশও দেয়া হয়।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মোঃ ফজলুল হক। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোকাম্মেল হক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com