1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন, চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু

 মোঃ রায়হান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে
 চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্যম চাটরা, ছনহরা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত ২৬ মার্চ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে মধ্যম চাটরা ছনহরা ইউনিয়নের আবদুল লতিফের নতুন বাড়ির নিবাসী নিহত মাহাবুল আলম (৩৫) স্থানীয় হাজি এজাহার মিয়ার তৃতীয় পুত্র। অভিযুক্ত নূর মোহাম্মদ একই এলাকার বাসিন্দা এবং নিহতের দূর সম্পর্কীয় চাচা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহাবুল আলমকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পটিয়া থানা পুলিশ জানায়, অভিযুক্তকে আটক করেছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com