1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবৈধভাবে মজুদ করা ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার।

কায়সার হামিদ শামীম 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুন্ড অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। ফৌজদারহাট সিডিএ রোডে একটি তেলের  ডিপোতে অভিযান চালিয়ে এই ডিজেল উদ্ধার করা হয়। জানা যায় জৈনেক মোঃ নাসিরের মালিকানাধীন ডিপোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহেদুল  ইসলাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন,ওসি মহিনুল ইসলামসহ পুলিশ,RAB, গোয়েন্দাসংস্থা ও ডিজি এফআই সদস্যরা,তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করার ডিজেলগুলো বর্তমানে পুলিশ পাহারায় রাখা হয়েছে।বিস্তারিত তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানাই, দেশে তেলের কোন সংকট নেই,ইতিমধ্যে তেলবাহী জাহাজ বিড়েছে।একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরীর উদ্দেশ্যে তেল মজুদ করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com