পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে ।
৩১ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার হোটেল প্রিন্স এর হল রুম এ ”উত্তরণ ও সিঁড়ি এর উদ্যোগে কুয়াকাটার পৌর খাল ব্যবস্থাপনা জন্য কমিউনিটি লেড মেরিন প্রেটেকটেড এরিয়া বাস্তবায়নের লক্ষে বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন/সিবিও, বেসরকারি সংস্থা/এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক, যুবক প্রতিনিধি) সমন্বয়ে কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন, ৭ নং লতাচাপলী ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান রুপা খাতুন ।
এই কমিউনিটি-লেড মেরিন প্রটেক্টেড এরিয়া ব্যবস্থাপনার লক্ষ্যে কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের মাধ্যমে কুয়াকাটা পৌর খালটির জীববৈচিত্র্য সংরক্ষণ এর লক্ষে এই কমিটি গঠন করা হয়। এর ফলে মৎস্যজীবীদের অধিকারও জলজ সম্পদের প্রবেশাধিকার সুরক্ষা, স্থানীয় বাস্তবতা ও চাহিদার ভিত্তিতে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
উক্ত জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠন সভায় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মাকসুদুল ইসলাম মিল অফিসার । সভায় সাধারণ পরিষদের ২১ জন সদস্যের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়। সভায় সকলের সম্মতিতে শফিকুল আলম কে সভাপতি ও মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন
সভাপতি এই কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের এর ফলে স্থানীয় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন এর পাশাপাশি টেকসই জীবিকা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার, মালিকানা প্রতিষ্ঠা, খাসজমি ও জলাশয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবা ও ন্যায্য অধিকার প্রাপ্তিতে বিশেষ অবদান রাখবে ।
সভায় নবর্নিবাচিত সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বলেন, উত্তরন ও সিঁড়ি এর এই উদ্দ্যোগে কুয়াকাটা পৌর খাল এর সংস্কার ও সংরক্ষন এর পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়নে ভুমিকা রাখবে। আমরা সকলে একত্রিত হয়ে আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব আমরা যথাযথ ভাবে পালন করার চেষ্ঠা করবো,
আজকের কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) এর কমিটি এর গঠন সভার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরন এর ফিসনেট প্রকল্প এর টেকনিক্যাল অফিসার মোঃ শাহজাহান আলি।কলাপাড়া উপজেলার এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান ও সিড়ি এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ রানা শিবলী।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।