1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতায় বীট মডেল স্কুল চ্যাম্পিয়ন বগুড়া রেল স্টেশন এলাকা থেকে মাদকদ্রব্য সেবনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে ডিএনসি। নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার ঈশ্বরদীর জয়নগরে বসতবাড়িতে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড কাঁচপুরে গভীর রাতে পুলিশের অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার পরিবেশবান্ধব বোতল বাড়ি নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন আব্দুল হাকিম শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা কাড দেখে কিভাবে বুঝতে পারবেন বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে

বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতায় বীট মডেল স্কুল চ্যাম্পিয়ন

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর উদ্যোগে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বগুড়া শহরের শহীদ চাঁন্দু স্টেডিয়াম চত্বরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রীতি কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়।জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের পরিচালনায় আরও বক্তব্য দেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সৈকত।
প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, ক্রীড়া নৈপুণ্যে আমাদের দেশ বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করছে। কাবাডি অন্যতম একটি খেলা। খেলাধুলার মধ্যে দিয়ে তরুণরা নিজেদের এগিয়ে নেয়। তারা সমাজের অপকর্ম থেকে দূরে থাকে। সুন্দর সমাজ গঠনে ভুমিকা পালন করেন। আজ এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে তাদের সকলকে অভিনন্দন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। পড়াশোনার সাথে খেলাধুলা আলাদা একটি স্থান দখল করে। ভাল।খেলোয়াড় আমাদের জন্য গৌরব। প্রীতি কাবাডি প্রতিযোগিতায় বীট মডেল স্কুল দল ১০২ পয়েন্ট ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল দল ৩০ পয়েন্ট অর্জন করে। ফলে ৭২ পয়েন্ট বেশি অর্জন করে বীট মডেল স্কুল বিজয়ী হয়।
এসময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com