1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

বকশীগঞ্জে ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন!

শিহাব আরমান 
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রোগ্রেস এনজিও।
উপজেলার নামাপাড়া শহীদ তিতুমীর মডেল মাদরাসায় গত ২৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।
উক্ত ক্যাম্পে প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বাছাই করে ৪৫ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৩০ জন রোগীকে একই দিন জামালপুর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের পর থাকা-খাওয়া, চিকিৎসা ও সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করে ৩১ মার্চ তাদের সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অপরদিকে, অবশিষ্ট ১৫ জন রোগীকেও ৩১ মার্চ ফ্রি ছানি অপারেশনের জন্য জামালপুর ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোগীদের যাতায়াত, থাকা, খাওয়া, ঔষধ, চিকিৎসা এবং লেন্সসহ সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বকশীগঞ্জের সুপরিচিত সকলের প্রিয় মুখ সমাজসেবক এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন। এছাড়াও সহযোগিতা করেন শহীদ তিতুমীর মডেল মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, বকশীগঞ্জ ছাত্র সংগঠনের সভাপতি রেজুয়ান, বুলবুল, শ্রমিক শাখার আবুল খায়েরসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন শহিদুল্লাহ খানসহ প্রোগ্রেস এনজিও’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট ইলিয়াস হোসাইন বলেন, “মানুষের সেবা করতে পারা আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবো।” তিনি সকলকে সামাজিক ও মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রোগ্রেস এনজিও ও ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতাল, জামালপুর শাখাকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয়ভাবে আয়োজিত এই মহতী উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং দরিদ্র রোগীদের মাঝে নতুন করে আলোর আশা জাগিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com