1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পৃথক অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় দুই ব্যক্তিকে পৃথকভাবে দুই মাস ও একমাস করে কারাদণ্ডসহ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজ থেকে ৯ হাজার ১০০ লিটার ডিজেল ও দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে রাশেদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন দুটি পৃথক অভিযানে যথাক্রমে ৯ হাজার ১০০ লিটার ও চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত করে রাখা ডিজেল জব্দ করা হয়। এই ডিজেলের দায়িত্বে ছিলেন সিফাত গাজী নামে এক ব্যক্তি, তিনি কোনও সদুত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে (৫০) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় অভিযানে নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com