1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন

এস চাঙমা সত্যজিৎ 
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে তাঁর স্মরণে প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।
গতকাল মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ সন্ধ্যার সময় খাগড়াছড়ি সদর এলাকায় প্রদীপ প্রজ্বলন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদ ক্যজাই মারমার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক রাজু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একই সংগঠনের জেলা অর্থ সম্পাদক স্বপন চাকমা।
শহীদ ক্যজাই মারমার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বপন চাকমা বলেন, ক্যজাই মারমা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে এক নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। শহীদ হওয়ার আগে তিনি শেষবারের মতো বলে গেছেন যে, “স্বায়ত্তশাসনের জন্য রক্তের প্রয়োজন। আমি দিয়ে গেলাম। জয় আমাদের অনিবার্য।” তাঁর এই কথা ছাত্র সমাজকে এখনো আন্দোলিত করে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ক্যজাই মারমার মতো ত্যাগের মানসিকতা লালন করতে হবে। তাঁর স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
স্বপন চাকমা দীর্ঘ ৩০ বছরেও ক্যজাই মারমা হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৩১ মার্চ অন্যায়ভাবে আটক চাথোয়াই প্রু মারমার মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচি সফল করতে প্রচারণায় অংশ নিতে গিয়ে খাগড়াছড়ির পানখিয়া পাড়া এলাকায় এপি ব্যাটালিয়নের সদস্যদের গুলিতে ক্যজাই মারমা নিহত হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com