1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

অপরাধীর শাস্তির দাবিতে সাংবাদিকের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাটে সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদ ও অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎মানববন্ধনে বক্তারা বলেন,গত ২৭ মার্চ সনাতনীদের সর্ববৃহৎ উৎসব সিন্দুরমতি মেলা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে গ্রীন ক্যাপের সামনে দৈনিক ইত্তেফাক ও নিউ ন্যাশন পত্রিকার রাজারহাট প্রতিনিধি আরিফুল ইসলাম অতর্কিত হামলা ও ছিনতাইয়ের শিকার হয়।অতর্কিত হামলা চালায় রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমানের পুত্র সোহেল আনিছগং। চব্বিশ আগস্ট পরবর্তীতে উপজেলা বিএনপির বহিস্কৃত নেতা আনিচুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ কারায় ক্ষীপ্ত হয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলায় চালায় সোহেল আনিছ।
‎এঘটনায় সাংবাদিক আরিফুল ইসলাম বাদি হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করেন।
‎আসামিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবিতে রাজারহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও খোলা কাগজ ভ্রাম্যমাণ প্রতিনিধি সরকার অরুণ যদু,রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল রাজারহাট প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, হামলার শিকার রাজারহাট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক রাজারহাট সংবাদদাতা আরিফুল ইসলামসহ আরো অনেকে।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও কালবেলা রাজারহাট প্রতিনিধি সোহেল রানা, লালমনিরহাট বার্তা  রাজার প্রতিনিধি  এনামুল হক সরকার, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও চ্যানেল জেলা প্রতিনিধি রতন চন্দ্র রায়, জেলা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সাংবাদিক আকবর আলী,রওশনসহ আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com