1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

‎কুষ্টিয়ার কুমারখালীতে তীব্র ডিজেল সংকট: বিপাকে কৃষক, ব্যাহত হচ্ছে বোরো চাষ

‎মোঃ আব্দুল মান্নান
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীসহ আশেপাশের জেলাগুলোতে তীব্র ডিজেল সংকট দেখা দিয়েছে। বোরো মৌসুমের ভরা সময়ে জ্বালানি তেলের এই আকাল কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় ডিজেল, যার ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের বোরো ধান চাষ।
‎সরজমিনে বিভিন্ন জ্বালানি বিক্রয় কেন্দ্র বা পাম্পে গিয়ে দেখা যায়, শত শত কৃষক তেলের ডিব্বা হাতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন। প্রখর রোদে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে খালি হাতে বাড়ি ফিরছেন। সেচ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় ফেটে চৌচির হচ্ছে ফসলের মাঠ।
‎একজন ভুক্তভোগী  কৃষক বলেন তিনদিন ধইরা পাম্পে ঘুরতাছি, তেল পাই না। জমিতে পানি দিতে না পারয় চারা  সব শুকাইয়া যাচ্ছে।
‎কৃষকদের সাথে কথা বলে জানা গেছে- সময়মতো সেচ দিতে না পারলে পানির অভাবে বোরো ধানের চারা লালচে হয়ে যাচ্ছে। সময়মতো চাষাবাদ শেষ করতে না পারলে বিপুল পরিমাণ অর্থের  লোকসানের মুখে পড়বে কৃষকেরা।
‎কৃষি কর্মকর্তাদের মতে, দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো উৎপাদন সম্ভব হবে না, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
‎ভুক্তভোগী কৃষকদের দাবি, ডিলার বা পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন কি না, তা খতিয়ে দেখা হোক। তারা দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করতে এবং তেলের ন্যায্যমূল্য ও প্রাপ্যতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com