1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

মোঃ কায়সার হামিদ শামীম।চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
১ এপ্রিল বুধবার ২০২৬।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পতেঙ্গার খেজুরতলা মাদ্রাসাগলি লামিয়া হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার অফিসার ইনর্চাজ মোস্তফা আহম্মেদ। গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ ইমরান (২৫), মোঃ আবুল কালাম স্বপন (৩৫), এব মোঃ আরিফ (৩১)।
এসময় গ্রেপ্তারকৃতদের দেহ ও ডাকাতির কাজে ব্যবহৃত হাইচ-মাইক্রোবাস গাড়ি তল্লাশি চালিয়ে ৮টি মোবাইল, নগদ ২১,৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার,২টি চাপাতি, ১ ওয়াকিটকি, ৪টি গাড়ির ভিন্ন ভিন্ন নম্বর প্লেট, ১টি স্টিলের ছোরা এবং একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দসুত্য, চাঁদাবাজিসহ ১০ টি মামলা রয়েছে।
পতেঙ্গা থানার অফিসার ইনর্চাজ মোস্তফা আহম্মেদ বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com