1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

শিবগঞ্জে ১৯৭ নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

মোঃ হুমায়ন কবির 
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন সুবিধাভোগী নারীর মাঝে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোত্তালিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার, ইউনিয়ন সচিব মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা সুমন ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেশাদুল ইসলাম (লেবু), নুরুল ইসলাম পলাশ, শাহীনুর আলম, হায়দার আলী মণ্ডল, তাববিরুল ইসলাম শাহীন, রেজাউল করিম এবং সংরক্ষিত নারী সদস্য জলেদা বেগম, মোছা. রোমানা আক্তার ও খুশির্দা আক্তার খুশি।
চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা।
চেয়ারম্যান মো. আব্দুল মোত্তালিব বলেন, “সরকারের ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দুস্থ ও অসহায় নারীদের সহায়তা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করছি, যা তাদের পরিবারে স্বস্তি এনে দেবে।”
তিনি আরও বলেন, “দুস্থ নারীদের আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ কাজ করে যাবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com