1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

৭ এপ্রিল হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে জ্বালানি লোডিং ৭ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কমিশনিং লাইসেন্স না পাওয়ায় তা পিছিয়ে যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, প্রয়োজনীয় নথি এখনো পর্যালোচনায় রয়েছে। লাইসেন্স অনুমোদনের পরই নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে জুলাইয়ের মধ্যে ৩০০ মেগাওয়াট এবং ডিসেম্বরের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল। তবে জ্বালানি লোডিংয়ে বিলম্ব হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের সময়সূচিও পিছিয়ে যাবে।
প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি লোডিংয়ে প্রায় এক মাস সময় লাগে এবং এর দুই মাস পর চেইন রিঅ্যাকশন শুরু করা সম্ভব হয়। পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদনে যেতে সময় লাগে প্রায় ১০ থেকে ১১ মাস।
তবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসের শেষ নাগাদ জ্বালানি লোডিং শুরু করা সম্ভব হবে। তাদের দাবি, ১ নম্বর ইউনিটের নির্মাণকাজ, পরীক্ষা ও পরিদর্শন ইতোমধ্যে শেষ হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com