1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

তেল বিরুদ্ধে কঠোর অভিযান কলাপাড়া ৩১ ব্যারেল জব্দ

জাহিদুল ইসলাম মামুন   
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

সারাদেশে চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে তেল বিপণনের দায়ে পটুয়াখালীর কলাপাড়ায় বড় ধরনের অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ। অভিযানে ৩১ ব্যারেল জ্বালানি তেল জব্দসহ বিসমিল্লাহ ফিলিং স্টেশন মালিককে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় কলাপাড়া উপজেলার ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিয়ম উপেক্ষা করে বিসমিল্লাহ ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে স্থানান্তর করার সময়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হলে ৩১ ব্যারেল তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে ১৫ ব্যারেল পেট্রোল এবং ১৬ ব্যারেল ডিজেল রয়েছে।মোট ৩১ ব্যারেলে তেলের পরিমাণ প্রায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক জানান, বিসমিল্লাহ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং কলাপাড়া থানার ওসি-কে কোনো প্রকার অবগত না করেই তেলের এই বিশাল চালানটি এক সাব-ডিলারের কাছে হস্তান্তরের চেষ্টা করছিল। যদিও সংশ্লিষ্ট সাব-ডিলারের কাছে বৈধ বিস্ফোরক লাইসেন্স রয়েছে, তবে তেল বিপণনের ক্ষেত্রে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি।

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী যথাযথভাবে তেল বিতরণ ও বিপণন না করার অপরাধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com