ফরিদপুরে হামের প্রকোপ উ/দ্বে গজনক হারে বাড়ছে। এতে উপসর্গ নিয়ে রহিমা নামের সাত মাস বয়সী এক শি’শুর মৃ–ত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃ–ত্যু হয়।
জানা যায়, শিশুটির বাড়ি মাদারীপুর জেলায় হলেও গত পাঁচ দিন ধরে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে হাসপাতালে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে ১০ থেকে ১৫ জন শিশু ভর্তি হচ্ছে বলে জানা গেছে। শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে চিকিৎসক ও অভিভাবকদের মধ্যে। গত মঙ্গলবার একদিনেই নতুন করে ১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর সদর-সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নিউমোনিয়া ও হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। এতে করে হাসপাতালের জরুরি বিভাগে রোগীর চাপ বেড়ে গেছে।
হাসপাতালের ওয়ার্ডগুলোতে জায়গা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীদের স্বজনরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, হামের সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকাদান নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার বিকল্প নেই। পাশাপাশি অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সতর্ক করা হয়েছে।