প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস (এমপি) গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আশু রোগমুক্তি কামনায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিশেষ দোয়ার মাহফিল আয়োজন করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাদ জোহর পুরানা পল্টন দারুস সালাম মার্কেটের (৮ম তলায়) অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. এটিএম মমতাজুল করিম, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দীন খোকন, এপার বাংলা ওপার বাংলা কবি দলের সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী,
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার, সহ-সভাপতি এস. এম আকাশ, অধ্যাপক মোঃ খোরশেদ আলম, মোঃ ইদ্রিস আলী, আব্দুস সালাম, মোহাম্মাদুল্লাহ শামীম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, শব্দকথন প্রকাশনীর স্বত্তাধিকারী রিমা চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপন, মহিলা সম্পাদিকা লাভলী আক্তার নুপুর, সাংগঠনিক সম্পাদক
নাজমা শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন,
ছাত্র বিষয়ক সম্পাদক আবু বকর মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন, এবিএম কায়েশ বিশু, সহ দপ্তর সম্পাদক মোঃ উকিল হোসেন, সদস্য মোজাম্মেল হক, সুরুজ বাঙ্গালী, আব্দুল্লাহ আল হাসনাত মিলন, মোঃ জাহাঙ্গীর আলমপ্রমুখ।
মির্জা আব্বাস গত ১১ মার্চ অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে দুটি অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
মির্জা আব্বাস ১৯৯১ সালে বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।