1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

চীনা ড্রোন ও রাউটারের পর এবার ইলেকট্রনিক সরঞ্জামেও মার্কিন নিষেধাজ্ঞা

Rashel
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে চীনা ইলেকট্রনিক সরঞ্জামের ওপর নজরদারি আরো বাড়াচ্ছে ওয়াশিংটন। ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) শুক্রবার (৩ এপ্রিল) একদল চীনা নির্মাতার সরঞ্জাম আমদানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর ফলে হুয়াওয়ে ও জেডটিই-র মতো বড় কম্পানিগুলো মার্কিন বাজারে আরো চাপের মুখে পড়ল।

২০২১ সাল থেকেই হুয়াওয়ে, জেডটিই, হিকভিশন, হিতেরা ও দাহুয়ার মতো চীনা কম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২২ সালে এসব কম্পানির নতুন মডেলের অনুমোদন নিষিদ্ধ করা হয়েছিল। এবার এফসিসি মতামত চাইছে যে, আগের অনুমোদিত পুরোনো মডেলগুলোর আমদানিও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কি না। এফসিসি জানিয়েছে, মার্কিন যোগাযোগ খাতের ঝুঁকি কমাতে আগে অনুমোদিত সরঞ্জামগুলোর বিপণন ও আমদানি বন্ধ করা প্রয়োজন। তবে যারা ইতিমধ্যে এই ডিভাইসগুলো কিনে ফেলেছেন, তারা সেগুলো ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

সংস্থাটির লক্ষ্য হলো—নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে যেন কম্পানিগুলো তাড়াহুড়ো করে নতুন ডিভাইস আমদানি করতে না পারে। শুধু টেলিযোগাযোগ পণ্যই নয়, গত ডিসেম্বরে চীনের সব নতুন মডেলের ড্রোন এবং গত সপ্তাহে নতুন মডেলের কনজিউমার রাউটার আমদানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে এফসিসি। এ ছাড়া চীন সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত বিভিন্ন পরীক্ষাগারের স্বীকৃতিও বাতিল করার পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

এদিকে এফসিসি-র এই কঠোর পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েছে চীনা কোম্পানি হিকভিশন।

তাদের দাবি, এফসিসি তার ক্ষমতার সীমা অতিক্রম করছে। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্কিন আপিল আদালত হিকভিশনের সেই আবেদন প্রত্যাখ্যান করে আগের নিষেধাজ্ঞাই বহাল রেখেছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com