1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

রায়পুরে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া

মেঃ লিটন হোসেন 
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আজ শনিবার সকাল ১০ ঘটিকায়  শুভ উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানা মোড় হতে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাথ ও স্ট্রিট লাইটসহ আর.সি.সি রাস্তা নির্মাণ কাজ এবং খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা নদীমা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণসহ বিটুমিনাস কার্পেটিং রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ আবুল খায়ের ভূঁইয়া।
‎এ সময় তিনি বলেন, এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর চলাচলে সুবিধা বাড়বে, যানজট কমবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
‎উক্ত প্রকল্পটি তত্ত্বাবধান করছেন মেহেদী হাসান কাউছার, প্রশাসক, রায়পুর পৌরসভা। সংশ্লিষ্টরা জানান, কাজ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এই সময় উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন ভূঁইয়া  রায়পুর উপজেলা বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম মিঠু,  সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপি  সভাপতি এ বি এম জিলানী,সাধারণ সম্পাদক  লিটন,সাংগঠনিক সম্পাদক  আনিস, যুবদল নেতা আরমান সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com