আসুন সবাই মিলে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ী এই স্লোগানকে সামনে রেখে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এলাকায় অনলাইন জুয়া, ইয়াবা, মাদক কারবারি বন্ধের দাবিতে ও অপরাধীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ এপ্রিল শুক্রবার বাদ জুমা) বাংলা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাংলা বাজারে বিভিন্ন সড়ক পদক্ষিন করে বাংলা বাজার ব্রিজের পূর্ব পাশে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।
মোঃ মনির উল্লাহর সভপতিত্ব ও নুরুল হাকিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পশ্চিম বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, প্রতিবাদী কন্ঠস্বর ফরমান, মহিউদ্দিন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অনতিবিলম্বে মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে অপরাধীদের কঠোর শাস্তির জোর দাবি জানান।
সমাজ থেকে মাদক জুয়া অসামাজিক কার্যকলাপ দূর করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।