1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

রক্তভেজা জমিতে স্থাপনা মানি না: গোবিন্দগঞ্জে ভূমি উদ্ধার কমিটির বিক্ষোভ

যিশাই মুরমু হীরা 
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে সংঘটিত হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে আঞ্চলিক মহাসড়ক। একইসঙ্গে উপজেলার বাগদাফার্ম এলাকায় কৃষি জমিতে ইপিজেড (EPZ) ও ক্যান্টনমেন্ট নির্মাণের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় আদিবাসী ও বাঙালি কৃষকরা।

​শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় ‘সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’র ব্যানারে গোবিন্দগঞ্জের বাগদাফার্ম সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৬ সালে সাঁওতাল পল্লীতে বর্বরোচিত হামলা, হত্যা ও লুটপাটের দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
​বিক্ষুব্ধ কৃষকরা বলেন, “বাপ-দাদার রক্তভেজা এই উর্বর ফসলি জমিতে আমরা কোনো বাণিজ্যিক ইপিজেড বা ক্যান্টনমেন্ট হতে দেব না।” তারা দাবি করেন, এই ভূমি তাদের জীবন-জীবিকার প্রধান উৎস। এখানে কোনো স্থাপনা নির্মাণ করা হলে হাজার হাজার পরিবার ভূমিহীন হয়ে পড়বে। সমাবেশে অংশগ্রহণকারীরা “রক্তভেজা জমিতে ইপিজেড চলবে না” এবং “২০১৬ সালের সাঁওতাল হত্যার বিচার চাই” সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করেন।
​সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কে সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় আদিবাসী নেতা, কৃষক প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় যে, যদি তাদের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া না হয় এবং কৃষি জমি রক্ষার নিশ্চয়তা না দেওয়া হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
​প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে বিপুল কিছু সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com