জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার সন্ধ্যায় পোগলদিঘা ডিগ্রী কলেজ মাঠে তারাকান্দি বন্ধু একাদশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
তারাকান্দি বন্ধু একাদশ সূত্রে জানা গেছে, বেসরকারি সংগঠন তারাকান্দি বন্ধু একাদশের তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোগলদিঘা ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আলিফ আরাফাত আলভী। এতে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক চিকিৎসক রফিকুল ইসলাম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আদিল আরাফাত, রিয়াদ হাসান, দিপু হাসান, আকাশ, ইয়ামান সৈকত প্রমুখ।
সংগঠন এর উপদেষ্টা আলিফ আরাফাত আলভী বলেন, গত ১৫ বছর ধরে সংগঠনটি মাদকবিরোধী শোভাযাত্রা, জন সেবামূলক কাজ, গরিব রোগীদের সহযোগিতা করে আসছে।
পরে আশিকুর রহমানকে আহ্বায় করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।