1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা।

মোঃ আব্দুল কুদ্দুসঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত গৃহবধূ (২৮) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ। তবে এখনো নাম-পরিচয় মেলেনি।
রোববার (৫ এপ্রিল) সকাল ৭ টায় ঈশ্বরদী-রাজশাহী-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস-আজিমনগর রেলস্টেশনের মাঝে পাটিকাবাাড়ি গেটের সামনে রাজশাহী থেকে  আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৫ এপ্রিল) সকালে ট্রেনটি অতিক্রম করার পর স্থানীয় এলাকাবাসী রেললাইনের মাঝে একা বোরকা পড়া এক নারীকে বসে থাকতে দেখে। এসময় স্থানীয় লোকজন পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বাড়ি পাশেই। স্বামীর সাথে ঝগড়া হয়েছে। অতঃপর কিছুক্ষন পরে সকাল আনুমানিক ৭ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-রাজশাহী-পার্বতীপুর রেলপথের আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল ৩০০ গজ দূরে অজ্ঞাত (২৮) গৃহবধূর (পায়ের রানের মাঝে) ট্রেনে কাঁটা পড়া দ্বিখণ্ডিত লাশ দেখতে পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।
কারণ ট্রেনটি অতিক্রম করার আগে রেললাইনের পাশ্বে অজ্ঞাত নারী বসে ছিল। স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি জানান, স্বামীর সাথে ঝগড় হয়েছে। ট্রেন অতিক্রম করার পর শরীর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা গেছে।
মরদেহটি সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভূক্ত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com