1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাবেক মেয়র বাবলুর পরিবারের তিন ভাইসহ ১২৫ জনের নামে মামলা

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোঃ মোখলেছুর রহমান বাবলুর পরিবারের তিন ভাইসহ মোট ১২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দায়ের করা এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশাদুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
মামলায় নামীয় আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল থাকায় এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com