1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে উত্তেজনা, নিয়ন্ত্রণে ১৪৪ ধারা

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া মৌজায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারার নোটিশ জারি করেছে আদালত।
জানা যায়, জাটিয়া মৌজার বিআরএস খতিয়ান নং ৪৪, হাল দাগ নং ৩০৯৩-এর মোট ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় প্রথম পক্ষের আজিদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং: ঈশ্বরগঞ্জ-৫১৮, তারিখ: ০৬/০৪/২০২৬)।
৬ এপ্রিল ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে জারি করা নোটিশে সংশ্লিষ্ট পক্ষদের বিরোধপূর্ণ জমিতে প্রবেশ, দখল গ্রহণ বা কোনো ধরনের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত উল্লেখ করেন, পরিস্থিতি যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতির দিকে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া আদালত ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি), ঈশ্বরগঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
নোটিশে আরও বলা হয়েছে, দ্বিতীয় পক্ষকে আগামী ১০ মে ২০২৬ তারিখে আদালতে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। আদালতের এই আদেশের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।
এদিকে স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই জমি নিয়ে বছরের পর বছর ধরে ঝামেলা চলতেছে, কিন্তু কেউ স্থায়ী সমাধান করছে না। আদালতের ১৪৪ ধারা সাময়িক শান্তি আনলেও মূল সমস্যার সমাধান দরকার।”
আরেকজন বলেন, “প্রশাসন যদি আগে থেকেই বসে দুই পক্ষকে নিয়ে মীমাংসা করতো, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। আমরা গ্রামে শান্তি চাই, প্রতিদিনের অস্থিরতা না।”
কেউ কেউ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত স্থায়ী সমাধান না হয়, তাহলে আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আছে। প্রশাসনকে শুধু নিষেধাজ্ঞা না দিয়ে কার্যকর সমাধান দিতে হবে।”
গ্রামবাসীর দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং উভয় পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতা নিশ্চিত করলেই কেবল এই বিরোধের স্থায়ী অবসান সম্ভব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com