“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ”-এই প্রতিপাদ্য
বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসে সহযোগিতায় গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন,
এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য),ইনডোর মেডিকেল অফিসার ( আইএমও), মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল( এমওডিসি) মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এম.এ. হালিম লাবলু, মেডিকেল অফিসার
ডা: মিজানুর প্রমুখ। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় ডাক্তার, নার্স,ব্রাক স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।