1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল ) রাতে পৌর শহরের গেইটপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমন হোসেন এ আদেশ দেয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো: হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)। তারা সম্পর্কে শশুড় ও জামাই।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম জানান, হাবিব ও নাজমুল শহরের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে সেই তেল মোটরসাইকেল থেকে পাইপের মাধ্যমে বের করে বোতলে মজুদ করে রাখে এবং পরে সেই তেল খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এমন সংবাদ পেয়ে সোমবার রাতে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার সময় হাবিব ও নাজমুল হাসানকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ৫ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমন হোসেন বলেন , জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে আজ রাতে আমরা অভিযান পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ওই দুজনকে এক মাসে করে কারাদণ্ড প্রদান করেছি। কালোবাজারি ও অবৈধ মজুদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com