1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কোথাও যেতে চান না শেখ হাসিনা, থাকতে চান ভারতেই

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে অবস্থান করছেন ভারতে। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কাতার যাওয়ার কথা জানালেও তিনি ভারত ছাড়েননি। এমনকি ভারত ছাড়তে শেখ হাসিনা একেবারেই অনড় বলে জানিয়েছে মানবজমিন।

বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনাকে ভারত থেকে কাতার পাঠানোর জন্য বাংলাদেশ, ভারত ও কাতার সরকারের ত্রিপক্ষীয় আলোচনা চলছিলো। কিন্তু, শেখ হাসিনা ভারতে অবস্থান করার বিষয়ে অনড় থাকা এবং জোর করে ভারত থেকে শেখ হাসিনাকে অন্যত্র পাঠানোর ইচ্ছা দেশটির ছিলো না বলে এক পর্যায়ে ভারতও এই আলোচনা থেকে সরে আসে।

মানবজমিনে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের কার্যক্রম সচল করার জন্য ভারত সরকার বিকল্প কোনো মাধ্যমে চেষ্টা করলেও শেখ হাসিনার সম্মতি না পাওয়ায় ধীরে ধীরে তারা তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগের কথা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে সেসময় ভারত প্রথমে সাবের হোসেন চৌধুরী ও পরে রেদওয়ান সিদ্দিক ববির মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে েআনতে চেয়েছিল। কোনো প্রস্তাবেই শেখ হাসিনা রাজি হননি।

প্রতিবেদনে ভারত-বাংলাদেশ ভিসা প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, নতুন সরকারের সঙ্গে ঢাকা-দিল্লি সম্পর্ক সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরপরই এই দুই দেশের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com