1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

পঞ্চগড়ে সেরার সেরা: শ্রেষ্ঠ থানা ও ওসি বোদা থানার দখলে

লক্ষ্মণ রায়
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
মার্চ ২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বোদা থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোয়েল রানা।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মার্চ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বৃদ্ধি করতে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয় এবং তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল হক। জানা যায়, সংশ্লিষ্ট ওসি ছুটিতে থাকায় তাঁর পক্ষ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
এই অর্জনের পেছনে বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই, এএসআইসহ সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ জোবায়ের ইসলাম, ডিআইও-২ গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com