1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

গণভোটের রায় দাবিতে অনশনের ৬৮ ঘণ্টা পার হলেও দাবি আদায়ে অনড় ঢাবি শিক্ষার্থীরা

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসার ৬৮ ঘণ্টা পার হলেও সরকার পক্ষ বা বিরোধী দল থেকে এখনো কোনো আশ্বাস পায়নি অনশনে বসা শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তারা। আজ শনিবার (১১ এপ্রিল) এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাদের অনশনের ৬৮ ঘণ্টা পার হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছেন অনশনকারী তিন শিক্ষার্থী। তাদের আশেপাশে বেশ কয়েকজন পাখা হাতপাখা দিয়ে বাতাস করছেন। এবং তাদের মধ্যে দুইজনের হাতে ক্যানোলা (স্যালাইন দেওয়ার নল) লাগানো। আর একজনের প্রেসার হাই থাকায় স্যালাইন দেয়া যায়নি। তাদের সাথে সংহতি জানাতে রাজনৈতিক নেতারা ও দেশের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন।

অনশনে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের সাকিবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ আমরণ অনশনের ৬৮ ঘণ্টা পার হলেও দাবি পূরণের ব্যাপারে এখনো কোন আশ্বাস মেলেনি।

অনেকটা আক্ষেপ ও চোখের জল ছেড়ে দিয়ে কান্না মিশ্রিত কন্ঠে অনশনরত মো. সাদিক মোনেম বলেন, মনে হচ্ছে ডাস্টবিনে পরে আছি, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। গত দুদিনে প্রেসারটা অনেক হাই হয়ে গেছে। স্যালাইন দিতে পারে নাই। আশ্বাস তো এমনিতেই দেবে কিন্তু দাবি বাস্তবায়ন বা হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উঠব না।

অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ড. মুহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ড. মো. তানভির আলী বলেন, প্রেশার আপাতত নরমাল। কিন্তু ওই নরমালের মধ্যে লো-এর দিকে নরমাল। প্রেশার হাই থাকায় একজনকে স্যালাইন দেওয়া যায়নি।

এভাবে অনশন চলতে থাকলে তাদের শারীরিক কী ধরনের ঝুঁকি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্লাড সুগার, ডিহাইড্রেশন, ব্লাড প্রেশার—এই তিনটা জিনিস ডিটোরিয়েট (অবনতি) করতে পারে। একেকজনের ইমিউনিটি একেক রকম, সবার সহ্য ক্ষমতা এক নয়। আপাতদৃষ্টিতে এই তিনটা সমস্যার সম্মুখীন হতে পারে বলে জানান তিনি।

এদিকে গত কয়েক দিনে অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে আসেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান হোসেন, ঢাকা- ০৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-০৫ আসনের কামাল হোসেন এবং শেরপুর-০১ আসনের রাশেদুল ইসলাম রাজু, জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারী, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং বেশ কয়েকজন সংসদ সদস্য অনশনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com