1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান

ঘূর্ণিঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী

লক্ষ্মণ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রত্যেককে ১ বান্ডিল করে মোট ১০০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক মোঃ তোবারক হ্যাপি, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে একই দিনে সকাল বেলা প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি তার নির্বাচনী এলাকা পঞ্চগড় জেলার বোদা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সকালে তিনি বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন তিনি। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
পরে একই মঞ্চে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।এবং  সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বোদা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শুকনা খাবার বিতরণ করেন প্রতিমন্ত্রী। ত্রাণ বিতরণ শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com