1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির

কেন্দুয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার ও সম্পাদক রাসেল নির্বাচিত

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

​নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গগডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সান্দিকোনা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব ফারুক আহম্মেদ রাসেল

​নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত শিক্ষকগণ। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওপর আস্থা রাখায় সকল সহকর্মী শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

​উপজেলার সচেতন সমাজ ও বিভিন্ন স্তরের শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে কেন্দুয়ায় শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com