1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন আমতলীর মিরা খাঁন

মোঃ দুলাল মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টন-এ অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বরগুনার নারী নেত্রী শামসুন্নাহার মিরা খাঁন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বরগুনা জেলার সংরক্ষিত নারী আসনের জন্য সংগৃহীত মনোনয়ন ফরম আনুষ্ঠানিকভাবে দাখিল করেন। এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মিরা খাঁনের রাজনীতিতে সম্পৃক্ততা দীর্ঘদিনের। তার বাবা মরহুম জাফর আলী খান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সময় থেকেই সক্রিয় কর্মী এবং বরগুনার আমতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তার রাজনৈতিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়েই মিরা খাঁন তৃণমূল থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে প্রথমে আমতলী উপজেলা মহিলা দলের সভাপতি এবং পরে বরগুনা জেলা মহিলা দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পেলে গণতন্ত্র রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং বরগুনার মানুষের উন্নয়নে কাজ করতে চাই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com