1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

মো: জান্নাতুল নাইম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুর শহরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, এবি পার্টিসহ জোটভুক্ত অন্যান্য সংগঠন।

বিক্ষোভ মিছিলটি শহরের ফরিদপুর প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনমনে ক্ষোভ আরও বৃদ্ধি পাবে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা “তালবাহানা” করা হলে দেশে আবারও আন্দোলন জোরদার হতে পারে। তারা অতীতের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দেন।

একই সঙ্গে দেশের জনগণকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।

শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও ভবিষ্যতে দাবি আদায়ে আরও কঠর,  কর্মসূচি দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com