1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ আটক – ৪

‎মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১০।
‎গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।
‎রবিবার ভোররাতে র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল, র‍্যাব-১২ এর সহযোগিতায় পাবনা সদর উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
‎একইদিন বিকালে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।
‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে রাত প্রায় ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করা হয়।
‎র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।
‎এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com