1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

পরকীয়ায় পরিবারে অশান্তি ডোমারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবরার হোসেন আলভী
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমার উপজেলায় সালমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, পরকীয়াজনিত পারিবারিক কলহ ও সামাজিক লজ্জার ভয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহত সালমা বেগম নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে নীলফামারী সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে সালমার সম্পর্কের বিষয়টি তার বড় ছেলে জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে চার দিন আগে তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়।
গত শনিবার সন্ধ্যায় তার স্বামী আনোয়ার হোসেন শ্বশুরবাড়িতে আসেন। এ সময় পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতেই তিনি একাই নিজ বাড়িতে ফিরে যান।
রোববার সকালে নাস্তা করার পর সালমা বাড়ির শৌচাগারে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে দেখেন, শৌচাগারের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ডোমার থানার মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com